শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসী কল্যাণ ব্যাংকের আরো দুটি নতুন শাখার উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক: [২] সোমবার সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ ও কুমিল্লার গৌরিপুরে নতুন শাখা দুটি বার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

[৩] নতুন শাখার কার্যক্রম উদ্বোধন কালে মন্ত্রী বলেন, প্রবাসীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে প্রবাসীদের কল্যাণকে প্রাধান্য দিয়ে তাদের সেবা নিশ্চিত করতে প্রধান কার্যালয়ের বাইরে এই প্রথম দুটি শাখা খোলা হয়েছে।

[৪] প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা পেতে গ্রাহকরা কোন ধরনের অসুবিধার সম্মুখীন হলে তা তাৎক্ষণিকভাবে ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন।

[৫] প্রবাসী কল্যাণ ব্যাংককে আরো শক্তিশালী করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ব্যাংকের সব ধরনের সেবা কার্যক্রম অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকের কার্যক্রমে সহযোগিতা ও সমন্বয়ের জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান।

[৬] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি।

  • সর্বশেষ