শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে কেন? কখন থেকে মানুষ "বিয়ে" সিস্টেমটি চালু আছে?

কামরুল হাসান মামুন, ফেসবুক থেকে, সকল জীবের মাঝে যৌনতা কোন না কোন ফর্মে বিদ্যমান। অনেক প্রাণিকূলে যৌনতা নিয়েই সব চেয়ে বেশি মারামারি হানাহানি হয়। মানুষ বুদ্ধিমান প্রাণী তাই এই মারামারি থেকে রক্ষার জন্য বিয়ে নামক একটি বিধান সৃষ্টি করেছে। এর মাধ্যমে সমাজে এনট্রপি কমানো হয়েছে। বিয়ে কেবল যৌনতার জন্যই নয়। এর অন্য আরো অনেক সুফল আছে যেমন এর মাধ্যমে সামাজিক মেলবন্ধন হয়, সম্পত্তি হস্তান্তর সহজ হয়, সন্তান লালন পালন সহজ হয়। এই সিস্টেমটি কোন না কোন ফর্মে আদি কাল থেকেই চলে আসছে যদিও নির্দিষ্ট সময় কাল তেমন জানা নেই।

বিয়ে নানা রকম হতে পারে। যেমন ১. endogamy - এইটা এমন একটা কাস্টম বা ট্রেডিশন যেখানে কেবল একটি নির্দিষ্ট কমিউনিটির মধ্যেই বিয়ে বোঝায়। ২. exogamy - এইটা এমন একটা কাস্টম বা ট্রেডিশন যেখানে কমিউনিটির বাহিরে বিয়ে বুঝায়। ৩. cousin marriage - যেইটা হলো মামাতো ভাই-বোন, চাচাতো ভাই-বোন, খালাত ভাই-বোনদের মাঝে বিয়ে বুঝায়। বিশ্বে ২৬টি দেশে এইরকম বিয়ের প্রচলন আছে। ৪. Polyandry - এই বিয়ে মানে হলো একজন নারী একই সাথে একাধিক স্বামী রাখতে পারে। ভারত, চীন, নাইজেরিয়া, দক্ষিণ আমেরিকার কিছু কিছু ট্রাইবের মধ্যে এমন বিয়ের প্রচলন দেখা যায়। ৫. পলিগ্যামি - এইটা বিয়ে বলা যায় না বরং প্রাকটিস বলা যায় যেখানে একই সাথে একাধিক spouse থাকতে পারে। ৬. Polygyny - মানে হলো একজন পুরুষের একই সাথে একাধিক স্ত্রী থাকতে পারে। ৭. Same-sex Marriage: Partners of the same sex who are married! এই ৭ নম্বরটা নতুন। ইদানিং কিছু কিছু দেশ এর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এবং সময় যত যাচ্ছে এর সংখ্যাও বাড়ছে। যদিও এটির সাথে অনেক ধর্মের বিরোধ আছে।

আরো একটা আছে। সেটাকে বলে "লিভ টুগেদার"! এইটা কোন কাগুজে চুক্তি না। এইটা কেবলই একটা বিশ্বাসের চুক্তি। এইটাও পশ্চিমা দেশে এখন বেশ প্রচলিত। বিয়ে করতে অনেক খরচ সেটা বাঁচাতেও অনেকে লিভ টুগেদার করে। তবে এইটা করতে একটু উন্নত মানসিকতার মানুষ লাগে। বিশেষ করে সততার দিক থেকে খুবই শক্ত হতে হয়। আমার পিএইচডি সুপারভাইজর সহ আমার পরিচিত অনেকেই আছে যারা লিভ টুগেদার করে এবং খুব সুন্দর জীবন যাপন করছে। এই সম্পর্কে দুজনকেই সর্বদা পায়ের উপর থাকতে হয় ঠিক বিয়ের আগে প্রেমের সম্পর্কের সময় যেমন উভয়েই সর্বদা তার পার্টনারকে খুশি করতে চেষ্টা করে তেমন। তবে মানবিক বিয়ে নামে কিছু আছে এইরকম কখনো শুনিনি। কোন কোন ধর্ম বিয়েকে ঐশী বা divine হিসাবে দেখানো হয় যদিও এই দাবির কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু বিশ্বাসের ভিত্তি বেশ মজবুত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়