শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৮:০১ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে করোনা পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৯ হাজার টাকা জরিমানা

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রাম জেলা প্রশাসনের ২০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে ৩৩ টি মামলায় ৯৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

[৩] এপ্রিল (৪ মার্চ) নগরীর কর্ণফুলী ব্রীজ এলাকায় কোভিড-১৯ এর সাম্প্রতিক ঊর্ধ্বগতি বিবেচনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নাজমা বিনতে আমিন।

[৪] নগরীর বায়জিদ বায়জিদ বোস্তামি মাজার এলাকা, সেনানিবাসের গেইট মার্কেট, শের শাহ বাজার এলাকায় কোভিড-১৯ এর সচেতনতা তৈরিতে দুপুর ১২ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত প্রচারণা চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হয়।

[৫] অভিযানে গণপরিবহনের চালক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হয়। আজকের অভিযানে মাস্ক পরিধান না করায় ও অতিরিক্ত যাত্রি পরিবহনের জন্য ০৩ ব্যক্তি ও ০৮ যানবাহন চালক, মোট ১১ জনকে মোট ২ হাজার একাশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

[৬] কাটগড় বাজার, পতেঙ্গা বীচ, ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করেন পতেঙ্গা সার্কেল এসিল্যান্ড,এহসান মুরাদ। বন্দর এলাকায় কোভিড-১৯ এর সচেতনতা তৈরিতে প্রচারণা চালান সহকারী কমিশনার মাসুমা জান্নাত। নগরীর মেহেদীবাগ এলাকায় কোভিড-১৯ এর সাম্প্রতিক ঊর্ধ্বগতি বিবেচনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিল্লুর রহমান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ২ মামলায় ২ জনকে ৬০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়।

[৭] এ কে খান এলাকায় কোভিড-১৯ সংক্রমণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফাহমিদা আফরোজ । দেওয়ানহাট মোবাইল কোর্ট পরিচালনা করেন- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া হক। নগরীর লালখান বাজার এলাকায় কোভিড-১৯ এর সাম্প্রতিক ঊর্ধ্বগতি বিবেচনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার।

[৮] নগরীর বায়জিদ এলাকা, বায়জিদ বোস্তামি মাজার এলাকা, সেনানিবাসের গেইট মার্কেট, কাটগড় বাজার, পতেঙ্গা বীচ, ইপিজেড কাজির দেউড়ী দেওয়ানহাট সিআরবি এবং সার্কিট হাউজ সংলগ্ন স্টেডিয়াম মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ