শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:২৭ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: একজন পরীক্ষার্থীর সঙ্গে দু’তিনজন কেন আসতে হবে?

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন : ‘বাংলাদেশিদের ঢোকা নিষিদ্ধ করছে যুক্তরাজ্য’। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইনের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হতে যাচ্ছে। ভারতেও কিন্তু সংক্রমণ একইভাবে বাড়ছে কিন্তু ভারতের নাম এই লিস্টে নেই। দুর্বল হলে এটাই সায়েন্স।
তাদের যখন খারাপ অবস্থা তখনও আমরা তাদের ঢুকতে দিয়েছি। তাদের থেকে তাদের স্ট্রেইন দ্বারা আমরা এখন তাদের অবস্থার দিকে যাচ্ছি। এর নাম ব্রিটিশ। গতবছর ইতালি ফেরতদের কোয়ারেন্টাইনে না নিয়ে নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছিলাম। এবার যুক্তরাজ্য থেকে ফেরতদের প্রথমদিকে তাও করিনি।
এর ওপর গত কয়দিনে মোদির বাংলাদেশ সফর নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম, মেডিকেলের ভর্তি নিয়ে কয়েকটা ছবিতে যা দেখলাম তাতে আমরা যে কতো বলদ তা আবার প্রমাণ দিলাম। একজন পরীক্ষার্থীর সাথে দুজন তিনজন কেন আসতে হবে? বিমানবন্দরে স্বজনদের বিদায় দিতে ১০ জন কেন যেতে হবে? পৃথিবীর কোথাও দেখবেন যে একজনকে বিদায় বা রিসিভ করতে এত মানুষ যেতে? আমর স্ত্রী-কন্যারা ইতালি গেলে আমাদের রিসিভ কেবল ওর বাবা না হয় মা আসে। তও আসে কারণ আমাদের গাড়ি লাগবে। আবার বিদায় দেওয়ার সময়ও একজনই আসে।
ছবিটা দেখে সভ্য কোনো মানুষ কল্পনাও করতে পারবে যে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে? এজন্যই বলি আগে মানুষকে সত্যিকার শিক্ষায় শিক্ষিত করুন তাহলে এসব অনেক কিছুই বাই ডিফল্ট ম্যানেজ হয়ে যাবে। উন্নত মানুষ ছাড়া উন্নয়ন হয় না।
লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়