শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক যুগ আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ সম্পূর্ণ আলাদা: প্রধানমন্ত্রী

মিনহাজুল আবেদীন: [২] রোববার (৪ এপ্রিল) এনএসআইয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বিএনপি জামায়াত বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করেছে। তাতেও বাংলাদেশের উন্নতি থেমে নেই। বর্তমান জনসংখ্যা ও মানুষের কাজের পরিধি বাড়ছে। এইজন্য নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো প্রয়োজন।

[৩] প্রধানমন্ত্রী বলেন, এনএসআইয়ের দায়িত্ব পালনে যেনও কোনও বাধা সৃষ্টি না হয়, সেজন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। তাদের কাজ ঝুঁকিমুক্ত করতে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে।

[৪] তিনি বলেন, এনএসআইয়ের জন্য প্রতিটি বিভাগ এবং জেলাতে নিজস্ব জমি বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে ৩টি বিভাগীয় শহরে কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসনিক বিষয় নিয়ে এনএসআইয়ের আরও প্রশিক্ষণ জোরদার করতে হবে।

[৫] তিনি বলেন, লাখ লাখ মানুষের রক্ত এবং বঙ্গবন্ধুর অর্জনে আজকের বাংলাদেশ। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকের সোনার বাংলা, উন্নতশীল দেশে পরিণত হয়েছে।

[৬] শেখ হাসিনা্ বলেন, করোনা নিয়ন্ত্রণ সরকার কাজ করছে। গত বছর কোভিড নিয়ে প্রশাসনের লোকজন ব্যাপক কাজ করেছেন। এ বছর মানুষ বেশি সংক্রমিত হচ্ছে। এজন্য মানুষকে আর সচেতন ও নীতিমালাগুলো মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। সবাই নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়