শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৯:৫৫ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৯:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ গেমস ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেই অবসরের ঘোষণা মাসুদের

মাহিন সরকার: [২] শনিবার ৩ এপ্রিল ১১০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতেছেন নৌবাহিনীর এম মাসুদ খান। ১৪.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে ট্র্যাক থেকে অবসরের ঘোষণা দেন এই হার্ডলার।

[৩] বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ২০১৩ সালের অষ্টম বাংলাদেশেও স্বর্ণপদক জিতেছিলেন তৎকালীন বিজেএমসির এই অ্যাথলেট। জাতীয় পর্যায়ে খুব এক সাফল্য না থাকলেও এবার অবসরের ঘোষণা দিলেন।

[৪] গণমাধ্যমকে মাসুদ জানান, ইচ্ছা ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতে অবসর নেবো। স্বর্ণপদক জিতেছি। তাই অবসরের ঘোষনা দিয়েছি। তবে আমার সংস্থা নৌবাহিনী যদি চায়, তাহলে আমি বাহিণীর নিয়মিত কার্যক্রমে অংশ নিতে চাই।

[৫] এই ইভেন্টে ১৪.৯০ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীর মির্জা হাসান এবং ১৫.২০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জেতেন নৌবাহিনীর সাইদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়