শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৯:৫২ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস নারী বাস্কেটবলে স্বর্ণজয়ী চট্টগ্রাম বিভাগ

রাহুল রাজ : [২] রাজধানীর ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে শনিবার ৩ এপ্রিল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর নারীদের বাস্কেটবল প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেছে চট্টগ্রাম বিভাগীয় নারী বাস্কেটবল দল।

[৩] চার ম্যাচের সবগুলো জয় করে আট পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে আশরিন মৃধা, গোলনাহার মাহবুব মনিকা, আর্মিনা হক ও রিদিয়া ফাইরোজ আহনাদের চট্টগ্রাম বিভাগ।

[৪] রংপুর বিভাগ তিন ম্যাচ জিতে সাত পয়েন্ট নিয়ে রৌপ্য অর্জন করে। অন্যদিকে দুই ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে ব্রোঞ্জের দাবিদার হয় খুলনা বিভাগ।

[৫] রংপুরের খেলোয়াড় শারমিন আক্তার সেতু, মুসলিম জাহান মুন্নী, ফেরদৌসী রিতা ও মুসকান গুপ্তা এবং খুলনার খেলোয়াড় মিম খাতুন, নাজমিন, মিথিলা আক্তার ও আমেনা খাতুন।

[৬] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এ নারীদের বাস্কেটবলে স্বর্ণপদক অর্জনকারী চট্টগ্রাম বিভাগীয় নারী বাস্কেটবল দলের ম্যানেজার তাহমিদা রাহমান মনে করেন এই আয়োজনের যা অর্জন ও ভালো খেলা তা ধরে রাখতে হলে খেলায় ধারাবাহিকতা প্রয়োজন।

[৭] এবারের বাংলাদেশ গেমসে প্রথমবারের মতো যুক্ত করা হয় নারী বাস্কেটবল যেখানে তীব্র প্রতিযোগিতা করে পাঁচটি বিভাগীয় নারী বাস্কেটবল দল। নিজেদের চারটি ম্যাচেই জয় তুলে নেয় স্বর্ণপদক অর্জন করেছে আশরিন মৃধা, গোলনাহার মাহবুব মনিকা, আর্মিনা হক ও রিদিয়া ফাইরোজ আহনাদের চট্টগ্রাম বিভাগীয় দল।

[৮] শিরোপা উৎযাপন মূহুর্তে চট্টগ্রাম বিভাগ নারী বাস্কেটবল দলের ম্যানেজার তাহমিদা রাহমান বলেন, আমার মেয়েরা মাত্র এক সপ্তাহ প্রশিক্ষণ নিয়েছে। এখানে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে। তারপরেও এবারে প্রথমবার বিবেচনায় ওরা বেশ ভালো করেছে। মেয়েদের বাস্কেটবলের এটাই প্রথম আয়োজন। আমি আশাকরব যে এই আয়োজন পরবর্তীতেও অব্যাহত থাকবে।

[৯] নিজেদের ম্যাচ গুলোতে ঢাকা বিভাগ কে ৮-৬ পয়েন্টে, রাজশাহীকে ১৪-২ পয়েন্টে, খুলনাকে ৯-৮ পয়েন্টে এবং রংপুরকে ৭-৫ পয়েন্টে পরাজিত করে।

  • সর্বশেষ