শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাঁতারের উদ্বোধন করলেন বিওএ মহাসচিব

মাহিন সরকার: [২] শনিবার ৩ এপ্রিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস সাঁতারের অনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। করোনা পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান ছিল অনাড়ম্বর। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে সাঁতারের উদ্বোধনী ঘোষণা দেন বিওএ মহাসচিব।

[৩] গেমস সাঁতারে নিজের প্রথম ইভেন্টেই রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২০১৯ সালে নিজের গড়া ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গেছেন অন্যতম দেশসেরা এ সাঁতারু। এ জন্য তার সময় লেগেছে ২ মিনিট ১৬.১২ সেকেন্ড।

[৪] রেকর্ডের পর জুয়েল আহমেদ বলেছেন, আমার কাছে রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোনার পদক। শুরুটা ভাল হয়েছে। আশাকরছি, বাকি ইভেন্টগুলোতে ভাল করব। বঙ্গবন্ধুর নামে আয়োজিত হচ্ছে এ গেমস। বিশেষ এ আয়োজনে নিজের প্রথম ইভেন্টে রেকর্ড গড়তে পারাটা ছিল তৃপ্তির।

[৫] রেকর্ড গড়ার পরও নিজের টাইমিংয়ে অবশ্য পরোপুরি সন্তুষ্ট নন জুয়েল আহমেদ, করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। নইলে টাইমিংটা আরোও ভাল হতে পারতো। বিরূপ পরিস্থিতিতেও আমার সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহায়তা করেছে। এ জন্য আমি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়