শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর সুবর্ণচরে সেচপাম্পে বিদ্যুস্পৃষ্টে এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত মো. সালাউদ্দিন উপজেলার ৫ নম্বর চর জুবলী ইউনিয়নের চর ব্রার্গা গ্রামের আবদুর রশীদের ছেলে।

[৩] শুক্রবার রাত ৯টার দিকে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ২৭ ধ্রোণ এলাকার আবদুল খালেক কন্টাক্টরের এগ্রো ফিশারিজ খামারে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন সন্ধ্যার দিকে সেচপাম্প দিয়ে মৎস্য খামারের একটি পুকুরের পানি কমানোর কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত সেচপাম্প থেকেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিলে তিনি মারা যান।

[৫] চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়