শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০২:৫১ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহামারির এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করণীয়

আতাউর অপু: মহামারি করোনাভাইরাসের এই সময়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই জরুরি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রথমেই কিছু অভ্যাসগত পরিবর্তন আনতে হবে।

খাবারে অনিয়ম, রাত জাগা, ফ্রিজের ঠাণ্ডা খাবার খাওয়া যাবে না। এসব অনিয়ম করলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, শ্বাসকষ্ট বা ডায়াবেটিসের সমস্যা হতে পারে।

আসুন জেনে নিই কী করবেন-

১. সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হজমশক্তি বাড়াতে নিয়মিত কমপক্ষে ৬ ঘণ্টা ঘুমানো উচিত।

২. প্রতিদিন সকালে হাঁটা বা ব্যায়াম করা প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেডিটেশন খুব কার্যকর। প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট মেডিটেশন করুন। মানসিক চাপ ও অবসাদ কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

৩. ঘুম থেকে ওঠার দুই ঘণ্টার মধ্যেই নাশতা করুন। রাতে ঘুমানোর অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।

৪. সুস্থ থাকতে চাহিদামাফিক পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন দূর করে, শরীরে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে ও শরীর সতেজ রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়