শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে ফেলে যাওয়া শিশুটির দায়িত্ব নিলো ডিএমপি

সুজন কৈরী: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মায়ের ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভিক্টিম সাপোর্ট সেন্টার।

শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ভিক্টিম সাপোর্ট সেন্টারের কাছে বুঝিয়ে দয় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, ভিক্টিম সাপোর্ট সেন্টার মেয়ে শিশুটির রক্ষণাবেক্ষণ করবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে।

এর আগে শুক্রবার সকালে শাহজালাল বিমানবন্দরের আগমনী টার্মিনালে শিশুটিকে রেখে পালিয়ে যান তার মা। কান্নার শব্দ শুনে শিশুটিকে এপিবিএনের এক সদস্য উদ্ধার করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়