শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নির্বাচনে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন

সমীরণ রায়: [২] নাজমুল হাসান পাপন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফার্মাটেক কেমিক্যালস লিমিটেডেরও চেয়ারম্যান। সংগঠনটির মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিউজ্জামান।

[৩] বৃহস্পতিবার ওষুধ শিল্প সমিতির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য পুনর্নিবাচিত হন তারা। এ ছাড়াও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদিরকে সিনিয়র সহ-সভাপতি, গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদকে সহ-সভাপতি এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামানকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।

[৪] কমিটির অন্য সদস্যরা হলেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হায়দার হোসেন, জেএমআই ইন্ডাস্ট্রির গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, নোভিস্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ রাব্বুর রেজা, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন, ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, রেনেটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়সার কবীর, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ