শিরোনাম
◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আমাদের লক্ষ্য শিরোপা জয়: তুহিন

রাহুল রাজ: [২] বঙ্গবন্ধু কাপ আন্তজাতিক কাবাডি টুনামেন্টের শিরোপাটা ঘরেই রেখে দিতে চান বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক তুহিন তরফদার। শুক্রবার, ২ এপ্রিল ফাইনালে নামার আগে আজ বৃহস্পতিবার তিনি শিরোপা জয়ের আশা ব্যক্ত করেন।

[৩] তুহিন তরফদার বলেন, টুনামেন্টের শুরু থেকেই আমরা ফাইনালে খেলার আত্মবিশ্বাস নিয়েই খেলে আসছিলাম। আলহামদুলিল্লাহ। আমরা সেই লক্ষে পৌঁছে গিয়েছি। সামনে এখন একটিই ম্যাচ। প্রতিপক্ষ যে-ই হোক ফাইনালে তাদের হারিয়ে শিরোপাটা ফেডারেশন কমকতাদের হাতে তুলে দিতে চাই।

[৪] তুহিন তরফদার জানান, কাঙ্খিত শিরোপা জয়ের জন্য দলের সবাই মুখিয়ে আছেন। নিজ দল সস্পকে বলতে গিয়ে জানালেন, আমরা সবাই সবার সেরাটা দিয়েই ফাইনালে এসেছি। কোচ, অফিসিয়াল,কমকতা সবাই আমাদের দারুণ উজ্জীবিত রাখছেন।

[৫] এক প্রশ্নের জবাবে তিনি জানান, পাচজাতির এ টুনামেন্টে আমরা সবকয়টি দলকে হারিয়েই ফাইনালে উঠেছি। কাজেই আমাদের আত্মবিশ্বাস রয়েছে যারাই প্রতিপক্ষ হয়ে আসুক তাদের হারানোর যোগ্যতা রয়েছে।

[৫] এক প্রশ্নের জবাবে বলেন, শ্রীলঙ্কা কিংবা কেনিয়া এই দুই দেশের যে কোন একটি দলকেই আমরা ফাইনালে পাচ্ছি। তাদের আমরা গ্রুপ পবেও হারিয়েছি। প্রতিপক্ষ সম্পকে তুহিন তরফদার জানান, শ্রীলঙ্কা ও কেনিয়ার বেশ কয়েকজন ভালমানের খেলোয়াড় রয়েছেন। তাদের খেলায় যথেষ্ট পাওয়ার রয়েছে। শুধু তাই নয়, তাদের দৈহিক উচ্চতা খেলায় যথেষ্ট সহায়তা করে। তাদের টেকনিকও ভাল।

[৬]এসব ওভারকাম করেই আমরা তাদের সাথে জিতেছি। কাজেই আরেকবার মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। শিরোপা জয়ের লক্ষে দেশবাসীর দোয়া কামনা করেছেন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক তুহিন তরফদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়