শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে কৃষকদের মাঝে লেবুজাতীয় ফলের চারা বিতরণ

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘি উপজেলায় লেবুজাতীয় ফল চাষ বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ,  ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০টি প্রদর্শনীর কৃষকদের মাঝে বারি মাল্টা-১ ও বারি লেবু-১ এর চারা বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী।

[৩] এসময় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায় ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমাসহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসব কৃষকদের প্রকল্প প্রদত্ত বিভাজন অনুযায়ী চারার পাশাপাশি সার, বালাইনাশক, সাইনবোর্ড প্রদান করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়