শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:২৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের লক্ষ্য ১৪২, শুরুতেই ২ উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক: [২] বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচে কমে দাঁড়ালো ১০ ওভারে। আর এতেই রানের পাহাড় গড়লো স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ১১ রানে ২ উইকেট হারায়।

[৩] তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ফিন অ্যালেনের ঝড়ো ফিফটির সুবাদে বাংলাদেশকে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা। অকল্যান্ডের ইডেন পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে নিউজিল্যান্ড। প্রথম তিন ওভার হবে পাওয়ার-প্লে।

[৪] টি-টোয়েন্টি থেকে টি-টেন হয়ে যাওয়া ম্যাচটিতে শুরু থেকে ঝড় তুলেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও অ্যালেন। টাইগারদের আবারও ক্যাচ মিসের মহড়ায় ৫.৪ ওভারে দলকে ৮৫ রান এনে দেন তারা। ভয়ঙ্কর হয়ে ওঠা গাপটিলকে ফেরান মেহেদি হাসান। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৪ রান করেছেন তিনি।

[৫] গাপটিল ফিরলেও ১৮ বলে ফিফটি তুলেন নেন অ্যালেন। তার আগে গ্লেন ফিলিপসকে (১৪) আউট করেন শরিফুল ইসলাম। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়