শিরোনাম
◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ রানা: ফ্যাসিবাদ বনাম মৌলবাদ : মুক্তির পথ কী?

মাসুদ রানা: একদিকে আওয়ামী লীগের ফ্যাশিবাদী অবদমন ও অন্যদিকে হেফাজতে ইসলামের হিংস্র মৌলবাদী উত্থান এবং এই দু’য়ের মধ্যে কখনও আঁতাত আর কখনও সংঘর্ষ বাংলাদেশের বাঙালী জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক চিন্তার বিভিন্ন সংগঠন ও অসংগঠিত মানুষকে শঙ্কিত করে তুলেছে। শঙ্কার মধ্যে বাড়তি উপাদান হিসেবে যুক্ত হয়েছে দু’টি বিভ্রান্তি। প্রথমটি হচ্ছে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিকল্পহীনতার পুরোনো ধারণা; এবং দ্বিতীয়টি হচ্ছে ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গী নিয়ে, যার মূলে রয়েছে কতিপয় প্রাক্তন বাম বুদ্ধিজীবীর ইসলামী শক্তির প্রতি সহানুভূতিমূলক ও সমর্থনমূলক নানা প্রকারের অর্ধ-বিকশিত ও অস্পষ্ট তত্ত্ব, যা প্রতিষ্ঠিত ধর্মনিরপেক্ষতাবাদের সাথে সাংঘর্ষিক কিন্তু নিপীড়িত মানুষের পক্ষের বলে প্রত্যক্ষিত।

বামপন্থীদের মধ্যে প্রাক্তন রুশপন্থীরা প্রথম বিভ্রান্তির প্রধান ধারক, যদিও তাদের মধ্যে এবিষয়ে আগের ঐক্য বেশ দুর্বল। দ্বিতীয় বিভ্রান্তির প্রধানত ধারণ করে প্রাক্তন চীনপন্থীরা। আর, মধ্যবর্তী অবস্থানে এবং সর্বাধিক বিভ্রান্তির মধ্যে রয়েছে, ১৯৭২ সাল সৃষ্ট জাতীয়তবাদী সমাজতান্ত্রিক ধারার বহু-বিভক্ত সদ-পরিবার।

বাংলাদেশের বাঙালী ধর্মনিরপেক্ষ-জাতীয়তাবাদী-গণতান্ত্রিক-সমাজতান্ত্রিক শক্তিসমূহের জন্যে প্রয়োজন একটি সুবিকশিত তত্ত্ব, যা তাদেরকে বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক পতনোত্তর-কালে একটি বিকল্প বিশ্বদৃষ্টিভঙ্গী, বিশ্বব্যবস্থার ব্যাখ্যা এবং জাতীয় সার্ভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা-সহ ঐতিহাসিক নিয়তি নির্দেশ করতে সক্ষম। একমাত্র এই দার্শনিক বোধ ও নির্দেশ গড়ে তুলতে পারলেই সুনির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক একটি মূর্ত ও বোধগম্য বিকল্প রাজনৈতিক-শাসনতান্ত্রিক, আর্থ-সামাজিক, শিক্ষা-সাংস্কৃতিক, আইন-বিচারিক ও প্রতিরক্ষা-পররাষ্ট্রিক কর্মসূচির নির্মাণ করে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে রাষ্ট্রক্ষমতায় অর্জন আত্মপ্রত্যয়ী ও জাতির কাছে প্রত্যক্ষিত হতে পারে। অর্থাৎ, আমি বলতে চাইছি একটি প্যারাডাইম শিফটের কথা।

আমি বলতে চাইছি একটি মৌলিক পরিবর্তনের পরিকল্পনা ও প্রকৌশলের কথা। আমি মনে করি, নতুন প্যারাডাইমে ও নতুন কর্মসূচি নিয়ে নতুন উদ্যম ও প্রয়াস নিয়ে নতুন যাত্রা শুরু করলে এই শক্তির ভবিষ্যত। ২৯/০৩/২০২১ লণ্ডন, ইংল্যাণ্ড। বি.দ্র. এ-বিষয়ে সবিস্তার আলোচনার জন্যে একটি ভার্চুয়্যাল সম্মেলন করা যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়