শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১১:০০ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো বাড়ানো হলো টিসিবির পণ্যের দাম

নিউজ ডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে দুই দফায় সয়াবিন তেলের দাম বাড়ালো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রমজানের আগেই সয়াবিন তেলের প্রতি লিটার ১০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ুন কবীর দাবি করেছেন, দাম বাড়ানো নয় বরং নিত্যপণ্যের চলমান বাজার দরের সঙ্গে সমন্বয় করে পুনঃ নির্ধারণ করা হয়েছে।

বাজারের পণ্যের দামের সঙ্গে টিসিবির পণ্যের দামে সমন্বয় না করলে কারসাজির আশঙ্কা থেকে যায়। সেই আশঙ্কা থেকে বাজারে পণ্যের দামের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে দাবি মুখপাত্রের।

বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে তেল লিটার ১০০ টাকায় কিনতে হবে। চিনি কেজিতে ৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা এবং পেঁয়াজ ২০ টাকায় বিক্রি করবে টিসিবি। সংস্থাটি ছোলা কেজিতে ৫৫ টাকা এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি করবে। - ইত্তেফাক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়