শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৯:৩৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৯:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনা জেলাকে ১১-১ গোলে হারিয়েছে ময়মনসিংহ জেলা

নিজস্ব প্রতিবেদক: [২] নবম বাংলাদেশ গেমসে ‘এ’ গ্রুপের ম্যাচে বড় জয় পেয়েছে ময়মনসিংহ নারী ফুটবল দল। খুলনা জেলাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ময়মনসিংহের নারী ফুটবলাররা।

[৩] কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা জেলাকে ১১-১ গোলে বিধ্বস্ত করেছে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহের পলি আক্তার ৪টি, আয়েশা আক্তার ৩টি করে গোল করেছেন। প্রীতি ও স্মৃতি করেছেন ২টি করে গোল।

[৪] দিনের প্রথম ম্যাচে আনসার ভিডিপিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে রাজশাহী জেলা। রাজশাহীর হয়ে হ্যাটট্রিক করেন শাহিনা আক্তার। একটি করে গোল করেছেন শ্রীমতি কর্ণফুলী, সংক্রান্তি বালা ও আদ্রিতা।

[৫] বাংলাদেশ গেমসে নারীদের ফুটবলে দুই গ্রুপে মোট আটটি দল অংশ নিয়েছে। এ গ্রুপে খেলছে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও আনসার ভিডিপি। বি গ্রুপে রয়েছে মাগুরা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়