শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোরাচালানকৃত কোটি টাকার শাড়ীসহ আটক ১

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি দশ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত শাড়ী জব্দ কেেরছ র‌্যাব-১০। আটক করা হয়েছে চোরাচালানে জড়িত শরীফ (২৩) নামের একজনকে।

বুধবার সকালে ধলপুর কমিউনিটি সেন্টার এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-১০। এ সময় বিভিন্ন রং ও ব্রান্ডের ২ হাজার ৫০পিস চোরাচালানকৃত শাড়ী ও তা পরিবহনে ব্যবহৃত ১টি সিঙ্গেল কেবিন মিনি কাভার্ডভ্যান এবং নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব-১০ এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, শরীফ একজন পেশাদার শাড়ী চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে বিভিন্ন দেশ থেকে চোরাচালানের মাধ্যমে শাড়ী সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়