শিরোনাম
◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে বিএনপি নেতা মিনুসহ ৪ নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে বিএনপি নেতা মিনুসহ বিএনপির ৪ নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার এ পরোয়ানা জারি করা হয়। সেই সাথে মামলার পরবর্তিত তারিখ ২৬ এপ্রিল ধার্য করা হয়।

[৩] মামলায় আসামিরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিক‘র সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

[৪] এর আগে, গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে রাজশাহীর আদালতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলটির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন-রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মুসাব্বিরুল ইসলাম।

[৫] এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে অশোভন বক্তব্য দেয়ার অভিযোগে গত ৯ মার্চ রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেটের আবেদন করেছিলেন তিনি। ওই মামলার আবেদনের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

[৬] প্রসঙ্গত, গত ২ মার্চ রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৭] সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য বিএনপি নেতারা অশোভন ও উস্কানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ