শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় হামলা ও হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে হেফাজত

মহসীন কবির: [২] বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের এমপি র.আ.ম উবাইদুল মুকতাদির চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ মাদ্রাসায় হামলা করেছে। হেফাজত দাবি করেছে তাদের ১৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়।

[৩] সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ শে মার্চ শুক্রবার  বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তীর আনন্দঘন অনুষ্ঠান উদযাপন করার কথা ছিল। এ উপলক্ষ্যে রাষ্ট্রীয় আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ বাংলাদেশে আমন্ত্রিত হয়েছিল, তাতে দেশের জনগণ, তৌহিদী জনতার কোন আপত্তি ছিল না, কিন্তু শতকরা ৯০% মুসলমানের এই দেশে পাশের দেশ ভারতের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! যার নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মুসলমানকে হত্যার অভিযোগ রয়েছে।

[৪] মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণকারী এই মোদিকে রাষ্ট্রীয় আমন্ত্রণে সম্মানিত করার বিষয়টি বাংলাদেশের মুসলমানরা মেনে নিতে পারেনি। মোদির আগমনের প্রতিবাদে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশসহ অন্যান্য ইসলামী দলগুলোর কোন রকম কর্মসূচি ছাড়াই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে দেশ প্রেমিক তৌহিদী জনতা শান্তিপূর্ণ প্রতিবাদে নেমে আসে।

[৫] ২৬ শে মার্চ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের বর্বরোচিত গুলিবর্ষণ করে। এ খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার ছাত্ররাও রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে, কোন রকম উস্কানি ছাড়া দেশের প্রাচীনতম এই মাদ্রাসার ছাত্রদের উপর পুলিশ গুলি বর্ষণ করে করে ৪ জনকে শহীদ করা হয়।

 

  • সর্বশেষ