শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৩:৩৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা নিলেন ইতালির প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : টিকা কার্যক্রমে গতি আনতে মঙ্গলবার (৩০ মার্চ) তিনি ও তার স্ত্রী মারিয়া সেরেনেলা ক্যাপেলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেন।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও তার স্ত্রী, যারা উভয়েই ৭৩ বছর বয়সী। তারা দুই জনই রোমের প্রধান রেলওয়ে স্টেশনে স্থাপিত একটি বৃহৎ টিকাদান কেন্দ্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন।

শরীরে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় সম্প্রতি ইতালিসহ বেশ কিছু ইউরোপীয় দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান স্থগিত করেছিল। তবে অ্যাস্ট্রাজেনেকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ও যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা জানায়, এই টিকা নিরাপদ ও কার্যকর। এই টিকার প্রয়োগ বন্ধ না করে তা চালিয়ে যাওয়া উচিত। পরে বিভিন্ন দেশে ফের এই টিকার প্রয়োগ শুরু করে। সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়