শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ

বগুড়া প্রতিনিধি: [২] জেলার ধুনটে রাধা গোবিন্দ মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] জানা যায়, উপজেলার টেংরাখালী গ্রামে সনাতন ধর্মালম্বীরা পূজা পার্বনের জন্য সরকারী জলাশয়ের তীরে রাধা গোবিন্দ মন্দির রয়েছে। সেই মন্দিরে নেই কোন নৈশপ্রহরী। এ সুযোগে সোমবার ঘভীর রাতে কে বা কারা রাধা গোবিন্দ মন্দিরে সরস্বতী প্রতিমাটি ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের নির্দেশে রাধা গোবিন্দ মন্দির থেকে ভাঙচুর হওয়া সরস্বতী প্রতিমাটি টেংরাখালী জলাশয়ে বিসর্জন দেওয়া হয়েছে।

[৪] টেংরাখালী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকা চন্দ্র হাওলাদার এ প্রতিবেদক-কে বলেন, রাতে কে বা কারা মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তবে ধারণা করা হচ্ছে টেংরাখালী জলাশয়ের ইজারা বন্দোবস্ত নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

[৫] জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এ প্রতিবেদক-কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে তদন্ত কাজ অব্যাহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ