শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় ৫দিন থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

আবু হাসাদ: [২] রাজশাহীর পুঠিয়ায় জাহেদুল ইসলাম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র গত ৫ দিন থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

[৩] হেদুল ইসলাম উপজেলার বানেশ্বর নামাজগ্রামের কাঠ ব্যবসায়ি জাকতার মন্ডলের ছেলে। গত ২৫ মার্চ সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।

[৪] পিতা জাকতার মন্ডল বলেন, জাহেদুল ইসলাম রাজশাহী মহানগরীর শাহ মখদুম হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করতো। সে ১০ দিন আগে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে আসে। এরপর ছুটি শেষে গত ২৫ মার্চ সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এরপর তাকে কোথাও খুজে না পেয়ে তার মা গত ২৯ মার্চ পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

[৫] এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, নিখোঁজ ছাত্রের সন্ধানে পুলিশ কাজ করছেন। অপরদিকে তার সকল তথ্য বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে। সম্পাদনা: সাদকে আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়