শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুবানা হকের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শরীফ শাওন: [২] বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ অভিযোগ জানান।

[৩] অভিযোগে সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে মুর্শেদী উল্লেখ করেন, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ২৪ মার্চ সদস্যদের চিঠি ও ক্রেস্ট উপহার হিসেবে পাঠিয়েছেন। সংগঠনের সভাপতি থাকাকালীন সময়ে এমন আচরণ ক্ষমতার অপব্যবহার, যা সদস্যদের বিভ্রান্তিতে ফেলার অপপ্রয়াস। অভিযোগে আরও বলা হয়, প্রার্থী হিসেবে এ ধরনের উপহার দেওয়া পরিস্কারভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

[৪] ড. রুবানা হক বলেন, নির্বাচনী প্রার্থী হিসেবে নয়, স্বাধীনতার ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের অভিনন্দন জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়