শিরোনাম
◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ কুষ্টিয়ায় পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড পরিকল্পিত হামলা, আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম ◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা ◈ মার্কিন বাজারে কোণঠাসা ভারত, বড় সুযোগ বাংলাদেশের সামনে ◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ ১০২ বোতল মদ উদ্ধার

জামাল হোসেন খোকন: [২] চুয়াডাঙ্গা জীবননগর সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী পৃথক তিনটি অভিযানে দুই কেজি গাঁজা ও ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি।

[৩] সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

[৪] নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, রোববার রাত সাড়ে ৯.টায় গোপন সংবাদের ভিত্তিতে নতুন পাড়া বিওপির নায়েক মোফাজ্জেল হায়দার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদরপাড়া গ্রামের জুলহাস এর পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ভারতীয় গাজা উদ্ধার করেন। একই দিন রাত পোনে ১২ টার দিকে বেনীপুর বিওপির সুবেদার আমজাদ হোসেন মোল্লা সঙ্গীয় ফোর্স সহ উপজেলার নবদুর্গাপুর গ্রামের খেজুর বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৩;বোতল।ভারতীয় মদ ও মেদিনীপুর বিওপির হাবিলদার আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মেদিনীপুর আইসিপি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯.বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।  সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ