শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই রোহিঙ্গা সন্ত্রাসী  গ্রেপ্তার     

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার শরনার্থী শিবির এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।

[৩] সোমবার রাতে হ্নীলা ইউপি নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা শরনার্থী শিবিরের এইচ ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হলেন,নয়াপাড় শরনার্থী শিবিরের এইচ বল্কের,শেড৬৫৩,এম আরসি ৩৬৩৪৬ বাসিন্দা মোঃরেদোয়ানের ছেলে রহমত উল্লাহ (১৮) ও সহোদর শফিউল্লাহ প্রকাশ মুন্না (১৭)।

[৪] এপিবিএন এর দাবীঃগ্রেপ্তারকৃত দুইজন রোহিঙ্গা সন্ত্রাসী পুঁতিয়া গ্রুপের সক্রিয় সদস্য।

[৫] এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মোঃতারিকুল ইসলাম তারিক। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার শরনার্থী শিবিরের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

[৬] তিনি  আরো বলেন,ধৃতদের বিরুদ্ধে অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়