শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ১১:১০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

সুজন কৈরী : করোনার উর্ধগতির কারণে ১৮টি নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এর মধ্যে একটিতে গণপরিবহনে ৫০ শতাংশ আসনে যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য অর্ধেক যাত্রী পরিবহন করতে বাস ও মিনিবাসে শতকরা ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মালিকদের আবেদনের প্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এমন প্রস্তাব পাঠিয়েছে পরিবহনের নিয়ন্ত্রণক সংস্থাটি।
সোমবার সন্ধ্যায় বিআরটিএ’র প্রধান কার্যালয়ে ভাড়া পুনর্র্নিধারণ সংক্রান্ত একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, করোনার শুরুর দিকে সরকারের যে নির্দেশনা ছিল, আমরা সেটার আলোকে পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে একটা প্রস্তাব করেছি। সেটি হচ্ছে, ২০২০ সালের মে মাসে যেভাবে ভাড়ার প্রস্তাব করা হয়েছিল, সেভাবেই বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বৃদ্ধি এবং ৫০ ভাগ যাত্রী বহন করবে। এই প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো। এরপর এটি কার্যকর হবে।

তিনি জানান, মঙ্গলবার শবে বরাতের কারণে সরকারি ছুটি। দুই একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, করোনার বর্তমান পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে গণপরিবহনে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। গণপরিবহনের ধারণ ক্ষমতার ৫০ শতাংশের অধিক যাত্রী নেওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। আরও একটি নির্দেশনা হচ্ছে করোনার ঝুঁকি রয়েছে এমন এলাকায় গণপরিবহন চলাচল শিথিল বা প্রয়োজনে বন্ধ রাখতে হবে। তবে এ বিষয়টি ঠিক করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গণপরিবহনে সামাজিক দূরত্ব এবং ৫০ শতাংশের বেশি যাত্রী বহন এবং করোনার নিয়ম না মানার অভিযোগ সম্পর্কে বিআরটিএ চেয়ারম্যান বলেন, গত বছর প্রস্তাবনার দুদিন পর মন্ত্রণালয় থেকে তা কার্যকর হয়েছিল। এবার করোনা আবারও বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। তা পরিপালনে কঠোর হবে বিআরটিএ। এক্ষেত্রে কোনও ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় থাকবেন।

সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সভায় আমাদের নতুন করে কোনও প্রস্তাব নেই। গত বছর করোনাকালে যে প্রস্তাবনায় ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধিতে গাড়ি চলাচল করছিল, সেভাবে আমরা চালাচ্ছিলাম। এই প্রস্তাবনায় হচ্ছে- যাত্রী হবে ৫০ শতাংশ, আর ভাড়া বাড়বে ৬০ শতাংশ। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার পর এটি কার্যকর হবে। তবে তিনি বিআরটিএকে অনুরোধ করেন, মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার আগে যেন গণপরিবহন কোনো মামলার শিকার না হয়।

  • সর্বশেষ