শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসতি উচ্ছেদের প্রতিবাদে পাবনা ইছামতি নদীর দুই পাড়ের বাসিন্দাদের কাফন পড়ে অবস্থান ও অনশন কর্মসূচি

পাবনা প্রতিনিধি : [২] জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদী খননের নামে দুই পাড়ের বসতি উচ্ছেদের প্রতিবাদে বাসিন্দারা কাফন পড়ে অবস্থান কর্মসূচি ও অনশন প্রদর্শন করেছে। গতকাল সোমবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন রা হয়।

[৩] এসময় তারা তাদের এখানে অবস্থানের স্বপক্ষে বৈধ কাগজপত্র রয়েছে, তারা এখানে জমি কিনেছেন ও দীর্ঘদিন প্রশাসনকে খাজনা দিয়েছেন বলে উল্লেখ করেন। ফলে উচ্ছেদ করলে তাদেরকে উপযুক্ত ক্ষতিপুরণ দিতে প্রশাসনের প্রতি আহবান জানান যাতে তারা পরিবার পরিজন নিয়ে অন্তত যাতে মাথা গোঁজার একটু ঠাঁইয়ের ব্যবস্থা নিতে পারেন।

[৪] বক্তারা বলেন, সিএস দিয়ারা পেটি (১৯৩৬),এস এ(১৯৬২), আর এস (১৯৮৫) ও বিএস (২০১৫) রেকর্ডীয় বৈধ বসতিদের আবেদন ও প্রার্থিত ব্যাখ্যা মহামান্য হাইকোর্ট থেকে নিস্পত্তি না হওয়া সত্বেও জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পুনরায় বসতবাড়ি ভাঙা ও উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দু:খজনক বলে অভিহিত করেন তারা। বলেন, প্রশাসনের ভেবে দেখা উচিত এসব মানুষ জায়গা কিনে এখানে বসত করছেন, তারা খাজনাও দিয়েছেন, যা জমাও নিয়েছেন প্রশাসন।

[৫] ফলে তাদেরকে উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান ব্যাতিরেকে উচ্ছেদ করা হবে মহা অন্যায়। পাবনা প্রেসক্লাবের সামনে আজ সকালে ইছামতি নদীর পাড়ে বসতকারী বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষন কমিটির ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য দেন মাসুদুর রহমান মিন্টু, এড. আবুল কালাম আজাদ, পাভেল হাসান জাহাঙ্গীর, পৌর কাউন্সিলর আমিনুর রহমান বাদল প্রমূখ।  সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়