শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৯:০০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এপ্রিলে পদত্যাগ করবেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, ২০ জুন নির্বাচন

তাহমীদ রহমান: [২] নিকোল প্যাশিনিয়ান গত রবিবার এ ঘোষণা দিয়েছেন। আরমাভির অঞ্চলে সফরকালে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ছাড়ার উদ্দেশে এ সিদ্ধান্ত নয়, বরং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য। আনাদোলু, আল-জাজিরা

[৪] পদত্যাগ করলেও আগামী ২০ জুন পর্যন্ত সরকার প্রধানের দায়িত্ব পালন করে যাবেন বলে জানান তিনি।

[৫] গত মাসে নিকোল প্যাশিনিয়ানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানায় আর্মেনিয়ান সেনাবাহিনী। এ আহ্বানে তখন সাড়া দেননি তিনি, উল্টো শীর্ষ কয়েকজন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেন।

[৬] কয়েক বছর ধরেই নিকোল পশিনিয়ান গণবিক্ষোভের মুখে রয়েছেন। আজারবাইজানের সাথে গত বছরের যুদ্ধে পরাজয়ের পর তাকে অপসারণের আহ্বান জানানো হয়। রাজনৈতিক সংকট নিরসনের পদক্ষেপ হিসেবে জুনে নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়