শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৬:৩৩ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু পরিষদ ব্রুনাইয়ের "বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের অর্জন ও প্রবাসীদের ভূমিকা" শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত

আখিরুজ্জামান সোহান: [২] বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভার বিষয়বস্তু ছিল "বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের অর্জন ও প্রবাসীদের ভূমিকা" । আয়োজক ছিল ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদ। মূল আলোচক ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ উপদেষ্টা ডাঃ এস এ মালেক, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আবুল হাসনাত মিল্টন ও ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ড. নুর রহমান।

[৩] স্বাগত বক্তব্য দেন ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদ উপদেষ্টা ডা এ বি এম কামরুল হাসান। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্ৰীয় পর্ষদ সদস্য ডা. আব্দুল্লাহ আল মামুন, মালয়েশিয়া বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ডা. এ টি এম ইমদাদুল হক, অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু পরিষদ সভাপতি কৃষিবিদ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার নির্মাল্য তালুকদার। ভার্চুয়াল আলোচনাটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম এর সিনিয়র সহকারি অধ্যাপক ড, শাফি নুর ইসলাম। সভাপতিত্ব করেন ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা রেজা আলি। আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন আমাদের নতুন সময়ের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ মামুন।

[৪] এসময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পাকিস্তান বাংলার মানুষের জন্য তৈরী হয়নি। তাই তিনি ধাপে ধাপে বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে চূড়ান্ত বিজয় এনে দিয়েছেন এবং জীবনের মূল্যবান ১৩ টি বছর কারাগারের প্রকোষ্টে কাটিয়েছেন, দুবার ফাঁসির মঞ্চের মুখোমুখি হয়েছিলেন।

[৫] তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা, ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু ৭ কোটি মানুষকে একত্রিত করেছিলেন এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি নিরস্ত্র বাঙালিকে স্বশস্ত্র বাহিনীতে পরিণত করতে পেরেছিলেন। এই বক্তৃতাই ছিল আমাদের সংগ্রামের প্রেরণা।

[৬] তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল কিন্তু স্বাধীনতার পরে সবাই ভেবেছিল বাংলাদেশ হবে তলাবিহীন ঝুঁড়ি, কিন্তু তা হয়নি মাত্র ৫০ বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

[৭] সরকারের বিভিন্ন উন্নয়নের ভূয়সী প্রসংশা করে তোফায়েল বলেন, বাংলাদেশের গ্রামগুলো দেখলে এখন আর গ্রাম মনে হয়না , প্রত্যেকটি গ্রামে শহরের সুবিধা পাওয়া যাচ্ছে, এটি সম্ভব হয়েছে আ.লীগ সরকারের কারনেই।

[৮] প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেন, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য, বঙ্গবন্ধু বিভিন্ন ধাপ থেকে শুরু করে ছাত্রজীবনে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলেন কিন্তু শেখ মুজিবের মতো জিয়াউর রহমান কিংবা তার দল বিএনপি দেশ স্বাধীনের কোনও আন্দোলনে তাদের সম্পৃক্ততা নেই। সুতরাং বিএনপি এসেছে বানোয়াট গল্প বলে।

  • সর্বশেষ