শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৫:০১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদুল ইসলাম: তোমরা লাশের সঙ্গে পাকিস্তান গুণ করে দিয়ে লাশরে মূল্যহীন বানাইয়া দেও, ইট ইজ রং

মুরাদুল ইসলাম: একটা বয়ান হইলো, মাদ্রাসার গরিব দরিদ্র অভাবী ছেলেমেয়েদের, সরকারবিরোধী আন্দোলনে নামাইয়া দেয় তাদের নেতারা। যেভাবে গরিব, অভাবী ইত্যাদি বলা হয়, যেন কী মায়া তাদের জন্য!

হা হা। দেশ তাদের জন্য আসলে কী করে খবর নেয় না কখনো। এখন তারা ইট-পাটকেল মারতেছে, নিজেদের গায়ে লাগতেছে সেই ইট, তাই তারা দরদী সাজতেছে। যেন মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতি তাদের মায়া। ইতিহাস দেখো, তোমাদের বীর ক্ষুদিরামও তো এমন ছিল অভাবী, দরিদ্র ইয়াতিম পোলা, মতাদর্শে দীক্ষিত হইয়া বুম মাইরা নিজে গেছে ফাসিকাষ্ঠে। আর বুঝলাম, মাদ্রাসার গরিব পোলাপানদের বুঝাইয়া নেতারা মাঠে নামাইয়া প্রাণ বিপন্ন করতেছে, আর তোমরা যারা চিন্তায় গরিব, দরিদ্র ও বিপন্ন তাদের মাঠে নামাইতেছে কারা? স্বপ্রণোদিত হইয়াই তো নামতেছ, কিন্তু আইডলজি ডেভেলপ হইছে তোমাদের ধীরে ধীরে। সেই আইডলজিই তোমাদের কাজ করায়। যেমন ওই মাদ্রাসার ছাত্রদের একটা আইডলজি মাঠে নামায়। তোমরা লাশের সঙ্গে পাকিস্তান গুণ করে দিয়ে লাশরে মূল্যহীন বানাইয়া দেও। ইট ইজ রং।

এই প্রক্রিয়ায় তোমরা বিভেদই বাড়াইবা দিন দিন। সংঘাতের পথ তৈরি করবা। ২০১০ থেকে ১৬ এই ছয় বছরে তোমাদের ধনী পরিবারের আয় বাড়ে এক চতুর্থাংশ করে, আর গরিবের আয় কমে তিন ভাগের এক ভাগ, এই অবস্থা লং রানে সিস্টেমরে টিকাইয়া রাখতে পারবে না। যদি রাখেও, সোশ্যাল আনরেস্ট দেখবোই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়