শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ মাসে সর্বোচ্চ সংক্রমণ ভারতে, তিনমাস পর মৃত্যুর সংখ্যা পার করলো ৩০০ এর গণ্ডি

সুমাইয়া ঐশী: [২] ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৬২ হাজার ৭১৮ জন। গত বছরের ১৬ অক্টোবরের পর দৈনিক সংক্রমণের হিসাবে এটিই সর্বোচ্চ। এদিন সংক্রমণের সংখ্যা ছিলো ৬৩ হাজার ৩৭১। এনডিটিভি

[৩] এদিকে, একদিনে দেশটিকে মারা গেছেন ৩১২ জন। গত ২৫ ডিসেম্বর ৩৩৬ জনের পর একদিনে মৃত্যুর বড় সংখ্যা দেখলো ভারত। হিন্দুস্তান টাইমস

[৪] এনিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ৪ লাখ ৮৬ হাজার ৩১০, মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৫৫২ জনের। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছে ৩৩ হাজার ৬৬৩। এদিকে, সুস্থতার হার কমেছে ৯৪.৫৮ শতাংশ।

  • সর্বশেষ