শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৯:৩০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত ও ইংল্যান্ড ম্যাচ চলাকালে মাঠের বাইরে ৩৫ জুয়ারি আটক

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ভারতের বিপক্ষে ৬ উইকেটে রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ের মধ্য দিয়ে সিরিজে ১-১ এ সমতা ফিরলো সফরকারীরা। শুক্রবার (২৬মার্চ) দর্শকশূন্য স্টেডিয়ামের বাইরে থেকে ম্যাচের তথ্য পাচার করার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ।

ম্যাচ চলাকালীন পুলিশ খবর পায়, দর্শকশূন্য এই মাঠের বাইরেই বসেছে জুয়ার আসর। হাতেনাতে আটক করা হয় ৩৫ জনকে। যারা ম্যাচটির প্রতি বলের তথ্য সরবরাহ করছিল বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। আন্তর্জাতিক জুয়ারি চক্রের হাত রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখছে পুলিশ।- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়