শিরোনাম
◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৮:৩০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ও পোল্যান্ড ম্যাচ দিয়ে আজ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির পর্দা উঠছে

নিজস্ব প্রতিবেদক : [২] জাতীয় ভলিবল স্টেডিয়ামে সিনথেটিক টার্ফে বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে।

[৩] স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ খেলবে মোট পাঁচটি দল।

[৪] লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের প্রথম পর্বে একে অপরের মুখোমুখি হবে সবাই। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ২ এপ্রিল সরাসরি ফাইনালে খেলবে। আর দ্বিতীয় ও তৃতীয় দল ১ এপ্রিল কোয়ালিফাইং ম্যাচ খেলবে, দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে টিকিট পেতে।

[৫] জাতীয় ভলিবল স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। সাড়ে ৬টায় শ্রীলঙ্কা খেলবে কেনিয়ার বিপক্ষে।

[৬] এর আগে কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বাংলাদেশের কাবাডি ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টের উদ্বোধন করবেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। উপস্থিত থাকবেন সহসভাপতি ও জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস ছালাম আজাদ, হাফিজুর রহমান খান, শাহীন আহমেদ ও ইয়াসির আহমেদ খান, যুগ্ম সম্পাদক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি ( ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়