শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্র অভ্যুদয়ের খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান পেয়েছি: মইনুল কবির

শরীফ শাওন: [২] মুক্তিযুদ্ধের পর দ্রুত সময়ে পাওয়া এই সংবিধানে জনগণের পরম অভিপ্রায়ের প্রকাশকে মূল্য দেওয়া হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিৎ সংবিধানের মূলনীতিসমূহ ও অন্য সকল মহান আদর্শের বাস্তবায়নের জন্য কাজ করা।

[৩] শনিবার বইমেলার মূলমঞ্চে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

[৪] প্রাবন্ধিক ড. জালাল ফিরোজ বলেন, বাংলাশে সংবিধানের মূলনীতি কী হবে তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ই এপ্রিল গণপরিষদে দেওয়া তাঁর ভাষণে উল্লেখ করেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও অভিজ্ঞতা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশের মানুষের চেতনাজগতে যে পরিবর্তন ঘটে তা প্রতিফলিত হয় সংবিধানের মূলনীতিতে।

[৫] তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর তাঁর আদর্শের মর্মমূলে আঘাত করার জন্য সংবিধানের মূলনীতিতে প্রথম আঘাত করা হয়। কিন্তু দেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তি, বুদ্ধিজীবী সমাজ এবং অগ্রসর সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র-সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। ফলে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৭২ সালের মূলনীতিসমূহ সংবিধানে ফিরিয়ে আনা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়