শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ সদস্যকে ফিরিয়ে দিয়েছে হেফাজতের নেতারা

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষের সময় তুলে নিয়ে যাওয়া এক পুলিশ সদস্যকে ফিরিয়ে দিয়েছে হেফাজত নেতারা।

[৩] শনিবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে ওই পুলিশ সদস্যকে হেফাজত নেতারা থানায় নিয়ে আসেন। গতকাল শুক্রবার তিনিসহ ৫ পুলিশ সদস্যেকে তুলে নিয়ে যায় মাদ্রাসা শিক্ষার্থীরা। তবে ঘটনার পরপর স্থানীয়দের সহযোগিতায় বের হয়ে আসেন বাকি চার পুলিশ সদস্য।

[৪] এদের মধ্যে হাটহাজারী ডাক বাংলা এলাকায় দায়িত্বরত শিক্ষানবিশ পুলিশ সুপার ফারাবি ও এসআই মেহেদীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

[৫] এদিকে ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে হাটহাজারীতে। মাদ্রাসাছাত্রদের দখলে রয়েছে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। অতিরিক্ত র‍্যাব, পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে বিজিবি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়