শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০১:২৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক: শুক্রবার (২৬ মার্চ) রাতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ প্রসঙ্গে পরেশ রাওয়াল লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। গত ১০ দিন ধরে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদেরও পরীক্ষা করানোর অনুরোধ করছি।’

চলতি মাসের শুরুর দিকে করোনার টিকা নিয়েছেন পরেশ রাওয়াল। সেই সময় একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ভি মানে ভ্যাকসিন। সকল চিকিৎসক, নার্স ও বিজ্ঞানীদের ধন্যবাদ।’

ভারতে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবারো নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সম্প্রতি অভিনেতা রণবীর কাপুর, আমির খান, আর মাধবন, সিদ্ধান্ত চতুর্বেদী, কার্তিক আরিয়ান, মিলিন্দ সুমন, সতীশ কৌশিক প্রমুখ করোনায় আক্রান্ত হয়েছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়