শিরোনাম
◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৪:০৩ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে সারা রাত কেঁদেছিলেন তামিম

স্পোর্টস ডেস্ক: ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের রাতে ঘুমাতে পারেননি তামিম ইকবাল। সারা রাত ধরে কেঁদেছিলেন বাঁহাতি এই ওপেনার। দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

২০১৫ বিশ্বকাপ, তিন ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। নিয়মিত ওপেনার হওয়ায় তামিম ইকবালের ম্যাচ সংখ্যাও তিন। কিন্তু ব্যাট হাতে নেই রানের দেখা। প্রথম ম্যাচে ১৯, এরপর টানা দুই ম্যাচে শূন্য। একে তো রানে ফিরতে মাথার ওপর চাপের পাহাড়, তার ওপর চারপাশে সমালোচনার ঝড়। দিক খুঁজে পাচ্ছিলেন না তামিম।

এমন সময়ে টিম ম্যানেজমেন্ট বা বিসিবির কেউ তামিমের পাশে দাঁড়াননি। উল্টো চাপের বোঝা বাড়ানো হয়েছে, চড়ানো হয়েছে সমালোচনার শূলে। মাঝ দরিয়ায় পড়ে যাওয়া তামিম স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের রাতে ঘুমাতে পারেননি, সারা রাত কেঁদে গেছেন।

দীর্ঘ এক সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ঠিক কী কারণে তামিম কেঁদে রাত পার করেছিলেন, তা না বললেও, বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের অভিযোগের আঙুল বিসিবি ও টিম ম্যানেজমেন্টর দিকেই।

বোর্ড পরিচালকরা বিভিন্ন সময়ে বড় টুর্নামেন্টে দলের সঙ্গে যান। এতে দলের লাভ-ক্ষতিটা কী? এমন প্রশ্নের উত্তরে তামিমের বিষয়টি উল্লেখ করে মাশরাফি বলেন, 'লাভ-লসের চিন্তা খেলোয়াড়রা করে না। লাভের লাভ হয় মাঝে মধ্যে আমাদের দুই-একটা ডিনার করায়। এর বাইরে খেলোয়াড়দের লাভ-লস নেই। খেলোয়াড়রা ভালো করেই জানে উনাকে দিয়ে আমার ক্রিকেট খেলা হবে না। আমাকেই আমার পারফর্ম করতে হবে।'

'তবে এতটুকু জানে, পারফর্ম যদি না করতে পারে, এরা কী করতে পারে। উল্টো ভয়ের কিছু জায়গা থেকে যায়। তামিমের ক্ষেত্রে ২০১৫ বিশ্বকাপে একই হয়েছে। তামিম পুরো রাত ধরে কান্নাকাটি করেছে। এটা ওপেন সিক্রেট, অনেকেই জানে। আমি আজ বলছি। স্কটল্যান্ড ম্যাচের একদিন আগে তামিম সারা রাত ধরে কেঁদেছে। এমন ঘটনাই বরং আছে।' যোগ করেন মাশরাফি।

বিসিবি কর্তাদের সমালোচনা করার অধিকার নেই জানিয়ে মাশরাফি বলেন, 'আপনি এই কথা বলতে পারলে সামনেই বলেন। আর এসব সমালোচনা তো আপনি করতেই পারেন না। কারণ আপনাকে এটা ভাবতে হবে যে, এই খেলোয়াড়ের জন্যই আমরা ওখানে বসে আছি। এটাই বাস্তবতা। তারপরও বোর্ড পরিচালক তো অনেক উপরে, বিসিবিতে চাকরি করা কারও সাথেও আমাদের খেলোয়াড়দের কখনও খারাপ ব্যবহার করতে দেখিনি।'

তারপরও সব সময় ক্রিকেটারদেরেই কথা শুনতে হয়, এখানেই আপত্তি বাংলাদেশের সাবেক এই অধিনায়কের, 'দেখে আসছি খেলোয়াড়রাই সব সময় কথা শোনে। আমি এখন দলে নেই একতরফাভাবে বলতে পারি, সিনিয়রদের নিয়েও বলতে পারি। কিন্তু বলতে পারছি না, কারণ আমি সত্য দেখে এসেছি। আমি নিজের চোখে দেখে এসেছি যে ঘটনা কী। আমাকে দলে নেওয়া হয়নি বলে বা আন্দোলনে আমাকে নেওয়া হয়নি বলে আমি ওদের বিরুদ্ধে কথা বলব, তা নয়। যেটা সত্য আমি সেটা বলার চেষ্টা করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়