শিরোনাম
◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত ◈ আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৮:৫২ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ ঘণ্টার ভারত বন্ধের ডাক আন্দলনরত কৃষকদের, এবার সবজি এবং দুধ সরবারহ বন্ধ করেছে কৃষকরা

মাহামুদুল পরশ: [২] শুক্রবার সকাল থেকেই পূর্ব ঘোষিত এই ভারত বন্ধের কর্মসূচি পালন করছে কৃষক আন্দোলনের কৃষকরা। বিশেষ করে দিল্লি, চন্ডিগড়, ফিরোজপুর এবং অমিতসরে পালিত হচ্ছে ভারত বন্ধের কর্মসূচি। এনডিটিভি, রয়টার্স, ইন্ডিয়াটুডে

[৩] সকাল থেকে ১২ ঘণ্টার এই কর্মসূচিতে বিভিন্ন রেল পথ এবং হাইওয়ে রাস্তায় অবরোধ করেছে আন্দোলনরত কৃষকরা। বন্ধের এই কর্মসূচিতে বিভিন্ন রেলপথ অবরোধ করায় এখন পর্যন্ত কমপক্ষে ৪ টি ট্রেইনের যাত্রা স্থগিত এবং কমপক্ষে ৩০ টি ট্রেইনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। একইসাথে দিল্লি বর্ডারের কাছাকাছি রাস্তা অবরোধ করায় বিশাল যানজটের সৃষ্টি হয়েছে।

[৪] কিশান মোর্চার নেতা দর্শন পাল এক ভিডিও বার্তার মাধ্যমে জানান, বন্ধের দিন দুধ এবং সবজি সরবারহ বন্ধ রাখবে আন্দোলনরত কৃষকরা। একইসাথে দেশজুরে শান্তীপূর্ণ আন্দোলনের মাধ্যমে বন্ধের আহব্বান জানান তিনি।

[৫] আন্দোলনরত কৃষকদের এই ভারত বন্ধের সাথে সমর্থন জানিয়েছে অন্ধ্রপ্রদেশের ওয়াই এস আর কংগ্রেস পার্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়