শিরোনাম
◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাম কমেছে পেঁয়াজের-বেড়েছে মুরগি, ডিমসহ সবজির, অপরিবর্তিত চাল-ভোজ্যতৈলেসহ অন্যসব পণ্যের

শাহীন খন্দকার: [২] শুক্রবার রাজধানীর কৃর্ষিবাজার, মোহম্মদপুর টাউনহল বাজার, নিউমার্কেট বাজার এবং কারওয়ানবাজার ঘুরে দেখা যায় গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি গাজরের দাম বিশ থেকে ত্রিশটাকা, শিমের দাম পঞ্চাশ থেকে ষাটটাকা, বেগুন পঞ্চাশ থেকে শত্বরটাকা। ঢেঁড়স ত্রিশটাকা থেকে চল্লিশটাকা, টমেটো বিশটাকা থেকে চল্লিশটাকা। এভাবেই প্রতিটি সবজি কেজি সবজির মূল্যের উর্ধ্বগতিতে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। কমেছে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা।

[৩] এছাড়া বাজারে প্রতি কেজি চিনি সাদাটা বিক্রি হচ্ছে সত্বর টাকা আর লাল চিনি দেশীটা পচাত্তর টাকায়। প্রতি কেজি বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা, মিনিকেট ৬৫ টাকা, নাজির ৬৫ থেকে ৭০ টাকা, স্বর্ণা চাল ৪৮ থেকে ৫০ টাকা, পোলাওয়ের চাল ৯০ থেকে ১০০ টাকা। খোলা ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৩৫ টাকা।

[৪] ৫ টাকা দাম বেড়ে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ৯০ টাকায়। হাঁসের ডিমের দাম কমে ডজন এখন ১৩৫ টাকা। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ টাকা। এদিকে প্রতিকেজি সোনালী মুরগী ৩৩০ টাকাও ব্রয়লার বিক্রি হচ্ছে একশতষাট টাকায়। লেয়ার মুরগি কেজি একশতনব্বই টাকা। দেশি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়।

[৫] বাজারে প্রতি কেজি খাসির মাংস সাতশ’ থেকে সাতশ’পঞ্চাশ টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে পাঁচশ’আশি টাকায়। আকারভেদে প্রতিকেজি রুই মাছের দাম বেড়ে দুইশ’পঞ্চাশ থেকে তিনশ’পঞ্চাশ, মাগুর ছয়শ’ টাকা, প্রতি এক কেজি শিং মাছ বিক্রি হচ্ছে চারশ’পঞ্চাশ টাকায়, চিংড়ি প্রতি কেজি পাচঁশ’ থেকে ছয়শ’ বোয়াল চারশ’থেকে সাতশ’টাকায়। কৈ মাছ চাষের একশ’পঞ্চাশ আর বীলেরটা সাতশ টাকায়।

  • সর্বশেষ