শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৪:৪২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাভালনি সুস্থ আছেন, জানালো রাশিয়ার জেল কর্তৃপক্ষ

সালেহ্ বিপ্লব: [২] ভ্লাদিমির অঞ্চলের একটি কারাগারে বন্দী রাশিয়ার বিরোধীদলীয় নেতার সমর্থকরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারা এও জানান, নাভালনির সঙ্গে দেখা করতে চেয়ে অনুমতি পাননি।  এর পরিপ্রেক্ষিতে তার স্বাস্থ্য নিয়ে বিবৃতি দিয়েছেন জেল কর্তৃপক্ষ। সিএনএন

[৩] নাভালনি বাইরে থেকে একজন ডাক্তার আনার অনুরোধ জানিয়ে কারাকর্তৃপক্ষকে দুই দফা চিঠি দিয়েছেন। আইনজীবীরা জানান,  তিনি ডান পায়ে প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন। হাঁটতে পারছেন না।  সেই সঙ্গে নির্ঘুম রাখার মাধ্যমে অ্যালেক্সেই নাভালনির ওপর অত্যাচার চলছে বলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা।

[৪] রাশিয়ার ফেডারেল কারাগার কর্তৃপক্ষ (এএসআইএন) বিবৃতিতে জানায়, বুধবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি ভালো আছেন। তাস

[৫] কিন্তু এফএসআইএন বৃহস্পতিবার ওই বিবৃতি দেয়ার পর ফুঁসে ওঠেন নাভালনির সমর্থকরা। তারা  কারা কর্তৃপক্ষকে লেখা  নাভালনির চিঠি দুটি অনলাইনে প্রকাশ করেন। তারা অবিলম্বে নাভালনির দাবি অনুযায়ী একজন ডাক্তার দেয়ার দাবি জানান। জেলখানায় নির্যাতন বন্ধেরও দাবি তাদের।

[৬] ঘুমাতে পারছেন না বিরোধীদলীয় নেতা, জানিয়েছেন তার এক আইনজীবী। প্রতিরাতে আটবার ঘুম ভাঙায় প্রহরীরা এবং ক্যামেরার সামনে গিয়ে নাভালনিকে প্রমাণ করতে হয়, তিনি সেলের ভেতরেই আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়