শিরোনাম
◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব ◈ বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন, তবে মিলছে না মুক্তি ◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি পালন ও মাস্ক পরিধানের নির্দেশনা

জবি প্রতিনিধি: [২] করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি পালন ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে সার্বক্ষণিক মাস্ক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী সামাজিক দূরত্ব ও নিয়মমাফিক মাস্ক পরিধানের মাধ্যমেই করোনা ভাইরাস প্রতিরোধ অনেকাংশে সম্ভব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাস্ক পরিধান ছড়া প্রবেশ না করতে এবং বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ও সার্বক্ষণিক মাস্ক পরে অফিস করার জন্য অনুরোধ করা হল।

[৫] বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, কোভিড ১৯ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। সরকারি নির্দেশনা মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সার্বক্ষণিক মাস্ক পরিধানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়