শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার বড়অখিড়া মন্ডলপাড়া গ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। শাকিল হোসেন ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

[৪] স্বানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়অখিড়া মন্ডলপাড়া গ্রামের জৈনক পরিতোষ তার পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পুকুরের পানি শুকিয়ে মাছ ধরেন। পরে গ্রামের লোকজন ওই পুকুরে মাছ ধরতে গেলে শাকিল হোসেনও মাছ ধরতে নামেন। দুপুর ২টায় অসাবধানতাবশত বৈদ্যুতিক মোটরের তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায়। এসময় স্বজনরা শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, বাদী না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়