শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানসিক স্বাস্থ্য সংস্থা বেটারআপের চিফ ইম্প্যাক্ট অফিসার হতে যাচ্ছেন প্রিন্স হ্যারি

আখিরুজ্জামান সোহান: [২] প্রিন্স হ্যারি এখন আর ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য নন। তিনি আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য এক বছর আগে রাজপরিবারের দায়িত্ব ছেড়েছিলেন। এবার সেই পথটি সুগম করতেই ব্রিটিশ রাজপরিবারে প্রথম সদস্য হিসেবে নিজের কর্মস্থল বেছে নেওয়ার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন হ্যারি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

[৩] সংস্থাটি জানিয়েছে, ব্রিটেনের যুবরাজ হ্যারি সান ফ্রান্সিসকো ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানকারী সংস্থা বেটারআপে প্রথম চিফ ইম্প্যাক্ট অফিসার হিসেবে কাজ করবেন। দ্য কাট

[৪] প্রিন্স হ্যারি একটি বিবৃতিতে বলেছেন, নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য বরাবরের মতো তিনি উত্তেজিত, তবে তার সঠিক দায়িত্ব, নির্ধারিত সময় এবং  নিজের বেতন সম্পর্কে কোনও ধারণা নেই। বিবিসি

[৫] ব্যাকিংহাম প্যালেস থেকে হ্যারির পরিবারের চূড়ান্তভাবে বিভক্ত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক মাস পরেই এই সিদ্ধান্ত জানালো প্রিন্স হ্যারি।

[৬]এর আগে মার্চের শুরুর দিকে, এই দম্পতি অপরা উইনফ্রের টেলিভিশন সাক্ষাৎকারে আলোচিত হয়েছিলেন, যেখানে মেগান ব্রিটেনের রাজপরিবারকে বর্ণবাদের জন্য অভিযুক্ত করেছিলেন এবং হ্যারি দাবি করেছিলেন যে, তারা তাকে এবং তাঁর স্ত্রীকে আর্থিকভাবে বঞ্চিত করেছেন। ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়