শিরোনাম
◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে!

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২১, ০৫:২০ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২১, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংশয়বাদী মানুষ তৈরী করাই হলো শিক্ষার আসল লক্ষ্য

কামরুল হাসান মামুন, ফেসবুক থেকে, "সমস্যাটা এইটা না যে দেশের মানুষ অশিক্ষিত। সমস্যাটা হলো মানুষ ঠিক ততটাই শিক্ষিত হচ্ছে যতটা হলে যা শেখানো হয় তাই বিশ্বাস করে বা গিলে ফেলে এবং মানুষ ততটা শিক্ষিত হচ্ছে না যতটা হলে যা কিছুই শেখানো হয় সেগুলোকে প্রশ্নবিদ্ধ বা চ্যালেঞ্জ করা যায়।" রিচার্ড ফাইনম্যান

সব কিছুতেই সহমত পোষণ করা মানুষ তৈরী শিক্ষার আসল উদেশ্য না। স্কেপ্টিক মানুষ তৈরী করাই হলো শিক্ষার আসল উদ্যেশ্য। আমি প্রচন্ড একজন স্কেপ্টিক মানুষ যার প্রমান আমার প্রায় প্রত্যেকটা গবেষণা পত্র এবং আমার ফেইসবুক পোস্ট। আমার অধিকাংশ গবেষণাপত্রই বিদ্যমান অনেক বড় বড় বিজ্ঞানীর কাজের বিরুদ্ধে যায়। সেইজন্য প্রায় প্রত্যেকটা আর্টিকেল প্রকাশের সময় রিভিউয়ারের সাথে যুদ্ধ করতে হয়েছে এবং এর মূল্য হিসাবে সাইটেশন কম হয়। যাহোক ইদানিং দুয়েকজন বড় সায়েন্টিস্ট আমার কিছু কাজের প্রশংসাও করেছেন। স্কেপ্টিক হলে এর সুফল সাধারণত সুদূরপ্রসারী হয় যদিও যাপিত সময় একটু কষ্টের হয়।

দেশের ক্ষেত্রেও স্কেপ্টিক মানুষরাই সরকারকে ভালো কাজ করতে চাপে রাখতে পারে। বর্তমান বাংলাদেশের শিক্ষার মান যে নিম্নগামী তার একটা লিটমাস টেস্ট হলো স্কেপ্টিক এবং প্রতিবাদী মানুষ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে আর সহমত পোষণ করা মানুষ এক্সপোনেনশিয়াললি বৃদ্ধি পেয়েছে। সবকিছু মুখস্ত করে ফেললে স্কেপ্টিক হওয়া যায় না। আমাদের শিক্ষা ব্যবস্থাটাই মুখস্তের।

  • সর্বশেষ