শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপান্তরিত নারী তাসনুভা এবার অনন্য মামুনের সিনেমায় অভিনয় করছেন

দেবদুলাল মুন্না: [২] সংবাদ পাঠিকা হিসেবে বৈশাখী টিভিতে তিনি যুক্ত হওয়ার পরই খবরের শিরোনাম হোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশংসার ঝড় উঠে। এবার তিনি কসাই নামের সিনেমায় অভিনয় করছেন। দেশে এই প্রথম কোনো সিনেমায় দেখা যাবে রূপান্তরিত নারীকে।

[৩] তাসনুভা শিশির ফেসবুকে তার চলচ্চিত্রে অভিনয়ের খবর জানান। অনন্য মামুন তার ফেসবুক পেজে চলচ্চিত্র কসাই নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, তাসনুভা একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তার উচ্চারণ ও অভিনয় দুটোই দর্শকের ভালো লাগবে। তিনি উচ্চশিক্ষিত এবং থিয়েটারে করারও অভিজ্ঞতা রয়েছে।

[৪] অনন্য মামুনের সহযোগী গোলাম রাব্বানী জানান, তাসনুভা সংবাদ পাঠিকা হওয়ার আগেই এ সিনেমায় অভিনয়ের জন্য যুক্ত হয়েছিলেন। শুটিংও শেষ। বুধবার ( ১০ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়বে ‘কসাই’। সেন্সর ছাড়পত্র পেলে শিগগির সিনেমাটি সারাদেশের সিনেমাহলে প্রদর্শিত হবে।

[৫] তাসনুভার জন্ম বাগেরহাটের মংলায়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি। এছাড়া মঞ্চ নাটকের দল বটতলার সঙ্গেও তিনি জড়িত।

  • সর্বশেষ