শিরোনাম
◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি ◈ ড.আসিফ নজরুল এর চ্যালেঞ্জ: ‘প্রমাণ দেখান, নইলে অপপ্রচার বন্ধ করুন’

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৪:১৯ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর চেষ্টা চলছে: স্বাস্থ্যসচিব

মিনহাজুল আবেদীন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা সোমবার বিবিসি বাংলাকে বলেছেন, করোনায় সামর্থ্য অনুযায়ী জনগণের সেবা করার চেষ্টা করা হয়েছে। চিকিৎসক ও নার্স সংকট এবং কারিগরি ঘাটতি থাকায় সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন। তারা যথাযথ সেবা এখনো পাচ্ছেন না।

[৩] হেলথ এন্ড হোপ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. লেনিন চৌধুরী বলেন, সব ঘাটতিগুলো স্বাভাবিক করার সময় এসেছে। দ্রুত এ ঘাটতিগুলো মেটাতে হবে। তাহলে কোভিড মোকাবেলা নিয়ন্ত্রণ করা সহজ হবে।

[৪] স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মান্নান বলেন, করোনা মহামারি মোকাবেলার সব কার্যক্রম সরকার নিজ হাতে মোকাবেলা করেছে। ভাইরাসটি নির্মূলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতের অনেকগুলো ক্ষেত্রে কাজ করতে হবে, করোনা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। স্বল্পসময়ে ডাক্তার ও নার্স নিয়োগ করা হয়েছে, যা দশ বছরেও সম্ভব হতো না।

সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়