শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০১:৩৪ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিউইদের ভালোর দিকে নজর দিয়ে চাপ বাড়াতে চান না মাহমুদউল্লাহ

মাহিন সরকার: [২] নিজেদের মাঠে নিউজিল্যান্ড যে বরাবরই শক্ত প্রতিপক্ষ সেটা বলার অপেক্ষা রাখেনা। সাম্প্রতিক সময়ে তিন সংস্করণ মিলিয়ে টানা পাঁচ সিরিজ জিতেছে কেন উইলিয়ামসনের দল। সর্বশেষ তারা টি-টোয়েন্টি সিরিজে হারায় অস্ট্রেলিয়াকে। কিউইদের এমন সেরা ফর্ম দেখে হয়ত মাঠের লড়াইয়ের আগেই হতাশা আসবে তাদের মাঠে এখনো জয় না পাওয়া বাংলাদেশ দলে। কিন্তু কিউইদের সেরা অবস্থার খবর রাখলেও তা মাথায় এনে চাপ বাড়াতে চায় না টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

[৩] সোমবার, ৮ মার্চ অনুশীলন সেরে এই অভিজ্ঞ ক্রিকেটার বোঝার পরিস্থিতিটা তাদের জন্য এমনিতেই কঠিন। এরমধ্যে প্রতিপক্ষের দুর্দান্ত ছন্দ মাথায় নিলে বেড়ে যায় চাপ, নিউজিল্যান্ডের কন্ডিশন সব সময় চ্যালেঞ্জিং। আমাদের জন্য সহজ হবে না। দল হিসেবে আমাদের পারফর্ম করতে হবে তিন বিভাগেই।

[৪]নিউজিল্যান্ড দল খুব ভাল ছন্দে আছে। মাত্রই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারাল। ওই জিনসগুলো মাথায় না এনে আমাদের শক্তি ও দুর্বলতার দিকগুলোর দিকে তাকালে আমাদের খেলার জন্য ভাল হবে। আমি মনে করি যে আমাদের ক্রিকেট খেলার মন মানসিকতা থাকলে ইনশাল্লাহ আমরা ভাল করব।

  • সর্বশেষ