শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ১১:২৯ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৫, সুস্থ ১১১৭

জেরিন আহমেদ: [২] সোমবার (০৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৩] গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৪৭৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৮৪৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৫১ হাজার ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১১৭ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ চার হাজার ১২০ জন করোনা থেকে সুস্থ হলো। -সময় টেলিভিশন

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ১৬ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৬৬০টি। গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষার চার দশমিক ৯৮ শতাংশ রোগীর করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৫] ২৪ ঘণ্টায় নতুন ১৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী চারজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৪০৭ জন ও নারী দুই হাজার ৬৯ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন ও ষাটোর্ধ্ব আটজন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন ও চট্টগ্রাম বিভাগে আটজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। -এনটিভি

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম মৃত্যু ঘটে ১০ দিন পর ১৮ মার্চ। এরপর গত বছরের ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়